শিলিগুড়িতে বিজেপি ও কংগ্রেস ছেড়ে ৫০০ পরিবার তৃনমূলে যোগ - The News Lion

শিলিগুড়িতে বিজেপি ও কংগ্রেস ছেড়ে ৫০০ পরিবার তৃনমূলে যোগ

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপি ও কংগ্রেস ছেড়ে ৫০০ টি পরিবার তৃনমূলে যোগদান করে।শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পিন্টু ঘোষ এদিন তৃনমূলের ঝান্ডা তুলে নেন। বেশ কিছুদিন থেকেই তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে তৃনমূলের জেলা নেতৃত্বদের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি।


 এরপর মঙ্গলবার শিলিগুড়ি বর্ধমান রোড ঋষিভবনে উত্তরবঙ্গ তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও জেলা তৃনমূলের উল্লেখযোগ্য নেতৃত্ব অলক চক্রবর্তীর হাত থেকে দলীয় ঝান্ডা নিয়ে যোগদান করে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পিন্টু ঘোষের সঙ্গে নারায়ণ ঘোষ, মুনি বড়ুয়া, বিশাল আগরওয়াল সহ শহরের একঝাঁক রাজনৈতিক সুপরিচিত ব্যক্তিত্বরা। পাশাপাশি এদিন সন্ধ্যায় শিলিগুড়ি প্রচুর মানুষ এদিন যোগদান করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.