ন্যাড়া হয়ে নদীতে স্নান করে শুদ্ধি হয়ে তৃণমূলে যোগ ১০০ বিজেপি সহ অন্যান্য দলের কর্মী সমর্থকরা - The News Lion

ন্যাড়া হয়ে নদীতে স্নান করে শুদ্ধি হয়ে তৃণমূলে যোগ ১০০ বিজেপি সহ অন্যান্য দলের কর্মী সমর্থকরা

 


দি নিউজ লায়ন;   পাপের প্রায়শ্চিত্ত করতে ন্যাড়া হয়ে নদীতে স্নান করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো 1000 জন বিজেপি সহ অন্যান্য দলের কর্মী সমর্থকরা। আরামবাগ লোকসভা কেন্দ্রের সংসদ অপরুপা পোদ্দার এর নেতৃত্বে বিজেপি সহ অন্যান্য দল থেকে   খানাকুলের নতিবপুর পঞ্চায়েতের বলপাই এলাকার এলাকায় বিজেপির দাপুটে নেতা বিভাস মালিক সহ এক হাজার কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে কংগ্রেসের। তৃণমূলে যোগ দিয়ে তারা বলেন আমরা বিজেপি দল করে পাপ করেছি তাই ন্যাড়া হয়ে পাপ থেকে মুক্তি পেতে তৃণমূলে যোগদান করলাম।


 তৃণমূল সূত্রে জানা গিয়েছে যে বিজেপি কর্মী সমর্থক রা এদিন তৃণমূলে যোগ দিয়েছেন তারা দীর্ঘদিন ধরে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা নিজেরাই মাথা কামিয়ে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে যোগ দিলেন তাঁরা জানিয়েছেন বিজেপিতে যোগ দেয়া তাদের ভুল হয়েছিল তাদের কে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান হয়েছিল তাই তারা ভুল বুঝতে পেরে এখন তৃণমূলে যোগ দিলেন। হুগলি জেলার তৃণমূল নেতৃত্বের দাবি আরো অনেক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদানের জন্য আবেদন জানিয়েছে তাদের আবেদন বিবেচনা করা হচ্ছে। খুব দ্রুত হুগলি জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.