স্কুলের ভেতর থেকে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; পূর্ব মেদিনীপুরের খেজুরিতে স্কুলের ভেতরে বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠল ভাজপা দুষ্কৃতীদের বিরুদ্ধে। খেজুরির তালপাটি উপকূল এলাকায় এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় বুধবার উদ্ধার হয় দুটি তাজাবোমা। পুলিশ এসে দুটি তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে খেজুরি উওর বোগা এলাকায় শিশু শিক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এরপর তারা তালপাটি উপকূল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। খেজুরি জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস বলেন "বিজেপি এলাকা দখল করার চেষ্টা করছে। তাই রাতের অন্ধকারে বোমা মজুত করে রেখেছিল। পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে "। তালপাটি উপকূল থানার ওসি বলেন " ঘটনার খবর পেয়ে দুটি তাজাবোমা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঠিক কি কারনে বোমা এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেফতার করা হবে। উদ্ধার তাজাবোমা নিস্ক্রিয় করা হয়েছে "। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম এবং পাশের খেজুরি তে ব্যাপক অশান্তির পরিকল্পনা করছে বিজেপি প্রচুর বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢোকানো হয়েছে অশান্তি পাকানোর জন্য স্কুলের ভেতরে বোমা মজুত করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা সুযোগ থাকায় বড় ধরনের গন্ডগোল এড়ানো গিয়েছে।

Post a Comment