তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির
দি নিউজ লায়ন; তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ভাতার বাজারে একটি লজে এই রক্তদান শিবিরটি হয়। ছিলেন তৃণমূল ছাত্রপরিষদের জেলা নেতা সাদ্দাম শেখ, ভাতার ব্রক নেতা সঞ্চিত দত্ত সহ অন্যান্যরা। এদিন ৫০ জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউন পরিস্থিতিতে ব্লাডব্যঙ্কগুলিতে একটানা রক্তসংকটের কারনেই এই উদ্যোগ।

Post a Comment