বালির অবৈধ কারবারের অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

বালির অবৈধ কারবারের অভিযোগে গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;  বালির অবৈধ কারবারের অভিযোগে গ্রেপ্তার ২। ধৃত ওই দুজন ডাম্পারের চালক। বালির অবৈধ কারবারের বিষয়ে জানতে ওই দুই ডাম্পার চালককে হেফাজতে নিল জামালপুর থানার পুলিস। ধৃতদের নাম সুরজ মাল ও প্রদীপ ব্রহ্মা। হুগলির পাণ্ডুয়া থানার রামেশ্বরপুরে প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি মেমারি থানার পাল্লারোড মামুদপুরে। 


পুলিস জানিয়েছে, বুধবার রাতে মেমারি-তারকেশ্বর রোড ধরে বালি বোঝাই ডাম্পার দু’টি আসছিল। সন্দেহ হওয়ায় কেরিলি মোড়ের কাছে ডাম্পার দু’টিকে আটকানো হয়। চালকরা ডাম্পার এবং বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতরা দীর্ঘদিন ধরে বালি পাচারে জড়িত। 


তাদের সঙ্গে আরও কয়েকজন এই কারবারে জড়িত বলে জানা গিয়েছে। এভাবে নদ-নদী থেকে বালি তুলে তা পাচারের কারণে সরকারের প্রচুর রাজস্বের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে পুলিস। এর সঙ্গে একটি চক্র জড়িত। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। চক্রের বিষয়ে বিশদে জানতে ধৃতদের ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ২ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.