বাংলাদেশে পাচারের আগেই গ্রেপ্তার মাদক কারবারের পান্ডা - The News Lion

বাংলাদেশে পাচারের আগেই গ্রেপ্তার মাদক কারবারের পান্ডা

 

দি নিউজ লায়ন; ভারত-বাংলাদেশ সীমান্তে যে কোনো রকমের মাদক কারবার বন্ধ করতে  তৎপর সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ 'ইন্টারঅ্যাকটিভ সার্ভিলেন্স' টিম। আর সেই সার্ভিলেন্স টিমের মুর্শিদাবাদ সীমান্তের ১৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বড় সরো সাফল্য পেলো জলঙ্গীর বিদুপুর চর এলাকায়। চোরাগোপ্তা পথে পাটের জমির মধ্যে দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল কাঁটাতারের ওপারে বাংলাদেশের পাঠানোর জন্য জড়ো হচ্ছিল এক এক করে মাদক পাচারকারীরা। সূত্র মারফত  তড়িঘড়ি খবর পেয়ে বিদুপুর চর এলাকা ঘিরে ফেলে তারপরে ঐ পাচারকারীদের ধাওয়া করে ছুটতে শুরু করে ভারতীয় জওয়ানরা।পাটের ক্ষেতে আড়ালে কয়েকজন লুকিয়ে গেলেও।


 এক পান্ডা কে বমাল হাতেনাতে ধরে ফেলে মুর্শিদাবাদের ১৪১ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন সীমান্তরক্ষী বাহিনী। টানা তল্লাশি চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।প্রাথমিক জেলায় পাচারকারী জানায় তার নাম কামাল শেখ। শুরু হয়েছে তাকে ক্যাম্পে বসিয়ে ম্যারাথন জেরা।ঘটনায় সীমান্তে মাদক নেটওয়ার্ক বিস্তারের কাজে জড়িত বাকিদের নাম জানার চেষ্টা চলছে। যদিও তদন্তের স্বার্থে এখনই জেরাই মেলা বাকিদের নাম নিয়ে কিছু বলতে চাইনি বিএসএফ কর্তারা। তবে বুধবার বিকেলের শেষ পাওয়া খবরে জানা যায় ঘটনায় উদ্ধৃত মাদক কারবারি কে আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.