এবার চালু হল দুয়ারে ভ্যাক্সিন পরিষেবা - The News Lion

এবার চালু হল দুয়ারে ভ্যাক্সিন পরিষেবা

 


দি নিউজ লায়ণ;  এবার চালু হল দুয়ারে ভ্যাক্সিন পরিষেবা। বয়স্ক প্রবীন নাগরিকদের জন্য এই পরিষেবা চালু করল আলিপুদুয়ার জেলা প্রশাসন। জানা গিয়েছে অনেক প্রবীন নাগরিকদের পক্ষে টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারনে এই দুয়ারে ভ্যাক্সিন পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দূর্গম বক্সা পাহাড়ের কোলে গড়ে উঠেছে ১৩ টি পাহাড়ি গ্রাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উচ্চতায় দূর্গম এই বক্সা পাহাড়ে রয়েছে ডুকপা,লেপচা, তামাং, বোড়ো উপজাতির বসবাস।


 দূর্গম এলাকার চা বাগান ছাড়াও বক্সার এই পাহাড়ের কোলে রয়েছে আদমা,চুনাভাটি, লেপচাখা,লালবাংলো,তাসিগাঁও,বক্সাফোর্টের মতো গ্রাম। দূর্গম চড়াই-উতরাই পেরিয়ে হাঁটা পথে পৌঁছাতে হয় এই সমস্ত গ্রামে।বক্সা পাহাড়ের পাদদেশ থেকে হাঁটা পথে এই গ্রাম গুলোতে পৌঁছাতে সময় লাগে ৩-৬ ঘন্টা। স্বাভাবিক ভাবেই করোনার জেরে এই লকডাউনের মধ্যে এই গ্রামের মানুষদের টিকাকরন কেন্দ্রে এসে টিকা নেওয়াটা একটা চ্যালেঞ্জের বিষয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্লকের দূর্গম এলাকার বয়স্ক নাগরিকদের টিকা দিতে প্রথমে কালচিনি ব্লকেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, " মুখ্যমন্ত্রীর নির্দেশে কালচিনি ব্লকের বয়স্ক নাগরিকদের টিকা দেবার কাজ শুরু হয়েছে। 


 জেলার সমস্ত চা বাগান এবং দূর্গম এলাকার মানুষদের  টিকা দেওয়া হবে।এর পর গোটা জেলায় এই পরিষেবা চালু করা হবে। আলিপুরদুয়ার পুরসভা এলাকাতেও এই পরিষেবা চালু করা হবে।" জানা গিয়েছে বিভিন্ন টিকা কেন্দ্রে বয়স্ক নাগরিকদের টিকা দেওয়া হচ্ছিল। গুরুত্ব দিয়ে বয়স্ক নাগরিকদের এই সব টিকা কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল। কিন্তু তার পরেও অনেক প্রবীন নাগরিক টিকা কেন্দ্রে পৌছাতে পারছিল না। আর সেই সব বয়স্ক নাগরিকদের সমস্যা মেটানোর জন্য বুধবার থেকে ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের জন্য দুয়ারে ভ্যাক্সিন পরিষেবা চালু করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.