ছয় বছর ধরে পুর নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন না পেয়ে তৃনমূল প্রশাসক বোর্ডের শরণাপন্ন হলেন
দি নিউজ লায়ণ; ছয় বছর ধরে পুর নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন না পেয়ে তৃনমূল প্রশাসক বোর্ডের শরণাপন্ন হলেন । বাম বোর্ড থাকাকালীন ২০১৬সাল থেকে শিলিগুড়ি পুরনিগমের অবসর প্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ। একাধিকবার প্রবীন পুর কর্মীরা শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য এর দরজায় বিষয়টি নিয়ে দ্বারস্থ হলেও অবসরপ্রাপ্ত কর্মীদের বিষয়টি নিয়ে কোনোরকম সমস্যা সমাধানের চেষ্টা করেনি বাম বোর্ড। ছয় বছর পেড়িয়ে গেলেও পেনশন বন্ধের অজুহাত হিসেবে প্রযুক্তিগত চুক্তির কথা বছরের-পর-বছর জানানো হয় তাদের।
তবে তৃনমূল প্রশাসক বোর্ড বসার পর থেকেই শিলিগুড়ি পুর পরিসেবা ও এলাকা উন্নয়নের অন্যান্য সমস্ত কাজ যে দ্রুত গতিতে চলছে সেই সঙ্গে আটকে থাকা পেনশনের বিষয়ক কাজের গতিও ত্বরান্বিত হবে বলে আশাবাদী অবসরপ্রাপ্ত পুরো কর্মীরা। তাই বুধবার শিলিগুড়ি পুরনিগমে তাদের বকেয়া পেনশন নিয়ে প্রশাসক মণ্ডলীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন। তারা জানান দীর্ঘ সময় ধরে চাকুরী থেকে অবসর গ্রহণের পরও তাদের পেনশন অর্থ মেলেনি। সে বিষয়টিতে যাতে নয়া প্রশাসক মন্ডলী আলোকপাত করেন।
বৈঠকের পর পুর প্রশাসক মন্ডলীর তরফে জানানো হয় পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের পেনশন সংক্রান্ত কিছু সমস্যার কথা জানিয়েছে। বহুদিন প্রায় ২০১৬সাল থেকেই তাদের পেনশন আটকে আছে। কিছু প্রযুক্তিগত সমস্যার কথা সামনে আসছে। ইতিমধ্যেই পঃবঃ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিবকে বিষয়টি জানিয়েছি। রাজ্যের উত্তরবেতন অধিকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত এত বছর ধরে আটকে থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য পেনশন মেলে।

Post a Comment