মাটির দেওয়াল চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু
দি নিউজ লায়ন; টানা বৃষ্টির জেরে শুক্রবার সকাল সাতটার সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর কলাগ্রাম এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম দুষ্টু কুইল্যা। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই চার বছরের শিশুটি বাড়ির দেওয়ালের কাছে বসে ছিল। সেই সময় হুড়মুড় করে মাটির দেওয়াল টি ভেঙ্গে পড়ে। যার ফলে বাড়ির সকলে ঘর থেকে বেরিয়ে যেতে পারলেও চার বছরের শিশুটি বেরোতে পারেনি।
যার ফলে সে দেওয়াল চাপা পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে যখন উদ্ধার করে। তখন সব শেষ, ঘটনাস্থলেই ওই চার বছরের শিশুটি মারা যায় । যার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত শিশুর বাবা নিত্যানন্দ কুইল্যা ওই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ,তাকে তার প্রতিবেশীরা সান্ত্বনা দেন । এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হলে কলাগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment