তৃণমূলের কার্যালয়ে বসে রোগী দেখলেন খগেন্দ্র নাথ মাহাতো - The News Lion

তৃণমূলের কার্যালয়ে বসে রোগী দেখলেন খগেন্দ্র নাথ মাহাতো

 


দি নিউজ লায়ন;  সুবর্নরেখা নদী তীরবর্তী গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক করার জন্য শুক্রবার সকালে ছুটে গিয়েছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। তিনি ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য আবেদন জানান ।সেই সঙ্গে তিনি ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। ওই এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা তিনি মন দিয়ে শুনেন। 


এরপর তিনি সাঁকরাইল ব্লক এর রোহিনী তে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে গিয়ে দলীয় নেতাদের সাথে বৈঠক করেন ।সেই সময় কিছু মানুষ  ডাক্তার বাবুর কাছে চিকিৎসার জন্য যায়। হাসিমুখে বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ওই এলাকার মানুষদের চিকিৎসা করেন দলীয় কার্যালয়ে বসে। যার ফলে এলাকার বাসিন্দারা খুব খুশি । 


বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন আমি একসময় তপসিয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হিসেবে কাজ করেছি। তাই মানুষের পাশে থাকা আমার কর্তব্য ।তাই এই এলাকার মানুষ এসে শুক্রবার আমার কাছে চিকিৎসা করিয়েছেন। তাদের যা যা ঔষধ এর প্রয়োজন তা  প্রেসক্রিপশনে লিখে দিয়েছি ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.