স্ত্রীর সোনার গহনা ছিনতাই এ বাধা দেওয়ায় স্বামী কে গুলি - The News Lion

স্ত্রীর সোনার গহনা ছিনতাই এ বাধা দেওয়ায় স্বামী কে গুলি

 


দি নিউজ লায়ন;    সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের সিংহেরভেরি বাইপাসওয়ে এলাকার স্ত্রীর সোনার গহনা ছিনতাই এ বাধা দেওয়ায় স্বামী কে গুলি দুষ্কৃতীদের।ঘটনা স্থলেই মৃত্যু হল স্বামীর।মৃতের নাম মনোজ মন্ডল(৪৫) বাড়ি সিঙ্গুরের সিংহেরভেরি এলাকায়। মৃতের মেয়ের দাবি কানগুই থেকে শুক্রবার বিকালে মামার বাড়ি থেকে বাবা,মা  এবং ভাই। সেই সময় দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের সিংয়ের ভেরি বাইপাস ওয়ে ধরে সিংয়ের ভেরি গ্রামে ঢোকার সময় দুই দুষ্কৃতী একটি বাইকে চেপে এসে তাদের সামনে দাঁড়ায় এবং গাড়ি থেকে নেমেই তাদের সঙ্গে থাকা ব্যাগ সহ সোনার গহনা চায় বন্দুক দেখিয়ে।


 লুটের সময় বাঁধা দেয়  মনোজ মন্ডল।বাঁধা পেয়ে মনোজ কে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পরে মনোজ এর পরই মনোজের স্ত্রীর গায়ে থাকা সমস্ত সোনার গহনা সহ সঙ্গে থাকা ব্যাগ পত্র নিয়ে  চম্পট দেয় দুষ্কৃতীরা।মনোজের স্ত্রী গ্রামের লোকজন কে খবর দেয় এবং সিঙ্গুর থানায় খবর দেওয়া হলে পুলিশ মনোজ কে সিঙ্গুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোজ পেশায় ভাগ চাষী ছিল বর্তমানে নিজের ইঞ্জিন ভ্যান নিয়ে  ইমারতি দ্রব্যের দোকানে  মাল বহনের কাজ করতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.