জয়নগরে খাস জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি, পথ অবরোধ - The News Lion

জয়নগরে খাস জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি, পথ অবরোধ

 


দি নিউজ লায়নঃ   জয়নগরে খাস জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি, পথ অবরোধ, ৭ জন গ্রেপ্তার। রাস্তার পাশে প্রায় ৫০ শতক খাস জমি দখল কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বোমাবাজির, মারামারির জেরে এলাকায় উত্তেজনা ছড়াল। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে গোচরন-ধোসা রোড অবরোধ করা হয়।


 ঘটনাটি ঘটে রবিবার সকালে জয়নগর থানার মোমরেজগড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনি। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা, লাঠি, বোমের সুতালি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনায় উভয়পক্ষের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।


 জানা গিয়েছে, এই এলাকার দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে খাস জমি নিয়ে ঝামেলা চলছিল। এদিন এক পক্ষ এই জমির দখল নিতে গেলে গণ্ডগোলের সূত্রপাত হয়। উভয়পক্ষের মধ্যে বচসা থেকে মারামারি বেঁধে যায়। দফায় দফায় বোমাবাজি হতে থাকে। এরপরে পুলিশ বাহিনি গিয়ে উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.