প্রবল বর্ষণে যুগলকিশোর মন্দিরের একাংশে ধস - The News Lion

প্রবল বর্ষণে যুগলকিশোর মন্দিরের একাংশে ধস


দি নিউজ লায়নঃ   প্রবল বর্ষণে রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি যুগলকিশোর মন্দিরের একাংশে ধস নামল রবিবার।  স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে এই ধস নামার ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, যে অংশটি ক্ষতিগ্রস্থ হয়েছে সেটি আগে থেকে দুর্বল ছিল প্রবল বৃষ্টিতে সেটি ভেঙে পড়ে। তবে মন্দিরের গর্ভগৃহের বা বিগ্রহের কোনো রকম ক্ষতি হয়নি।


বৃষ্টি কমলে কিভাবে ক্ষতিগ্রস্ত অংশ সারানো যায় সে ব্যাপারে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। জেলা প্রশাসনের তরফে ও যাবতীয় সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। নদীয়ার ধানতলা থানার আরংঘাটায় চূর্ণী নদীর পূর্বপাড়ে ১৭২৮ খ্রিস্টাব্দে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন যুগলকিশোর মন্দির। সারা বছরই এখানে ভক্তদের ভিড় লেগে থাকে।এছাড়াও প্রাচীন শিল্পকর্মের নিদর্শন আজও মন্দিরে রয়েছে। মন্দিরে প্রবেশ পথেই রয়েছে পূর্ব দিকে মুখ করা পাঁচটি খিলান বিশিষ্ট বারান্দা। এছাড়াও মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন পঙ্খের কাজ।যদিও সেই সব শিল্পকলা এখন প্রায় অবলুপ্তির পথে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.