হাওড়ায় রাতে অ্যাম্বুল্যান্সে ‘দুষ্কৃতী হানা,’, মারধর চালককে - The News Lion

হাওড়ায় রাতে অ্যাম্বুল্যান্সে ‘দুষ্কৃতী হানা,’, মারধর চালককে

 


দি নিউজ লায়নঃ      দুষ্কৃতী হামলার হাত থেকে রেহাই পেল না সরকারি অ্যাম্বুল্যান্সও।  রাতের শহরে ছিনতাইয়ের চেষ্টা। মারধর অ্যাম্বুলেন্স চালককে। হাওড়ায় রাতে রোগী আনতে যাওয়ার সময়ে ছিনতাইয়ের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ। সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গীকে মারধরের অভিযোগ উঠেছে। রাতের রাস্তায় নিগ্রহের শিকার অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গী। ছিনতাইয়ের চেষ্টা। হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে। জানা গেছে, রোগী আনতে যাওয়ার সময়ে  অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়।


 চাকা বদলানোর সময়ে চালক ও তার সঙ্গীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে বাইক আরোহী দুই যুবক। অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে তারা। চালকের মোবাইল ফোন ভেঙে দেয়। অপর একটি ফোন ফেলে দেয়। হাওড়ার ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীত অ্যাম্বুলেন্স চালক। এ ব্যাপারে আক্রান্ত কর্ণ কৈবর্ত জানান, তাঁরা বালিটিকুরি ইএসআই হাসপাতাল থেকে আসছিলেন। আসার সময় গাড়ির চাকা ফেটে যায়।


 তখন দাদাকে ফোন করে জানালে অ্যাম্বুলেন্স পাঠানোর আশ্বাস দেন তিনি। সেই সময়  তাঁরা রাস্তাতেই অপেক্ষা করছিলেন।  তখন দুই যুবক বাইকে করে আসে মদ্যপ অবস্থায়। সেখানে এসে তাঁকে ডাকে। তাদের কাছে গেলে তারা ফোন কেড়ে নিয়ে ফেলে ভেঙে দেয়। এরা এখানকার স্থানীয় ছেলে। তারা মারধর করে। গাড়ি ডিকি খুলে দেখতে চায় কি নিয়ে যাচ্ছেন তাঁরা।  কিন্তু সেখানে কিছু পায়নি। কিন্তু তারপরেও মারধর করে তারা। ইতিমধ্যে কয়েকজন সেখানে এসে তাদের নিয়ে যায়। আরেক আক্রান্ত রশিদ জানান, হাওড়া হাসপাতাল থেকে চামরাইল যাবেন বলে  হাওড়া হাসপাতালের দিকে যাচ্ছিলেন। টিকিয়াপাড়ার মোড়ে গাড়ি পাংচার হয়ে যায়।


 তাঁরা চাকা ঠিক করছিলেন। সেই সময় হাসপাতালে ফোন করে জানান  অন্য গাড়ি পাঠানোর জন্য। এই কারণে অপেক্ষা করছিলেন। সেই সময় টিকিয়াপাড়া দিক থেকে একটা বাইকে করে দু'জন আসে। তারা অ্যাম্বুলেন্স চালককে ডাকে। কিছু কথা বলার পর তারা মোবাইল ফেলে ভেঙে দেয়। আরেকটি ফোন তারা ছুঁড়ে দূরে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। গাঁজা ব্যবসা করি বলে দোষ চাপাচ্ছিল। গাড়ির ডিকি খুলে দেখে তারা। সেখানে কিছু না পেয়ে মারধর করে ড্রাইভারকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.