বসিরহাটের সুন্দরবন সন্নিহিত এলাকার বাঁধ ভেঙে যাওয়া নিয়ে কি বললেন অভিষেক - The News Lion

বসিরহাটের সুন্দরবন সন্নিহিত এলাকার বাঁধ ভেঙে যাওয়া নিয়ে কি বললেন অভিষেক

 


দি নিউজ লায়ন;  ইয়াসের ছোবলে বসিরহাটের সুন্দরবন সন্নিহিত এলাকার বাঁধ ভেঙে যাওয়া নদীবাধগুলো দিয়ে বিভিন্ন এলাকায় এখনও জোয়ারের জল ঢুকছে। ত্রাণ শিবিরে রয়েছেন বহু দুর্গত মানুষ। গ্রাম থেকে জল সরে না যাওয়ায় তাঁরা ফিরিতে পারছেন না গ্রামে। এমন পরিস্থিতিতে উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবন সংলগ্ন সন্দেশখালি, ধামাখালি সহ ইয়াস বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরদর্শন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত এলাকায়  বার বার প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙ্গে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেক বলেন, আয়লা, আম্ফানের পরেও সঠিকভাবে বাঁধ নির্মাণ হলো না কেন? কাজ গাফিলতিকে কাজ হয়নি? এই বিষয়ে তদন্ত করে দেখা হবে। তিনি দুর্গত এলাকার একাধিক নদীবাধ পরিদর্শন করে বলেন, মানুষের জীবন আমাদের কাছে সবথেকে আগে। তাই কোথায় গাফিলতি ছিলো তা খতিয়ে দেখা হবে।


 কেন বারবার বাঁধ ভাঙছে তা তদন্ত করে দেখা হবে। এদিন তিনি লঞ্চে করে উত্তর ও দক্ষিণ ২৪ পগণা জেলার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। রিলিফ  ক্যাম্পে গিয়েও অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন। এই দুর্দিনে রাজ্য সরকার যে সর্বতোভাবে তাঁদের পাশে রয়েছেন সেই আশ্বাস দেন তিনি। এলাকার প্রতিটি রিলিফ ক্যাম্পে যাতে ঠিকঠাকভাবে খাবার পৌছায় তারজন্য স্থানীয় প্রশাসন, মন্ত্রী, সাংসদ  এবং বিধায়কদের বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশ দেন। ত্রাণ বন্টন নিয়ে যাতে রাজনৈতিক রঙ দেখার অভিযোগ না ওঠে সেদিকেও নজর রাখার নির্দেশ দেন তিনি। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, মানুষের এই দুর্দিনে দল মত নির্বিশেষে  সকলের পাশে এসে দাড়ান। এদিন উত্তর ২৪ পরগণা জেলার ধামাখালি, সন্দেশখালি এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি কেন্দ্রের মোদী এবং অমিত শাহের বিরুদ্ধেও তোপ দাগেন।


অভিষেক বলেন,   বিপর্যয় মোকাবিলা আইনে যদি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তি নেওয়া হয়, তাহলে কেন ছাড় পাবেন মোদী এবং অমিত শাহেরা? কারণ, একুশের ভোটের আগে  বাংলায় এসে তাঁরাও তো করোনা ছড়িয়ে গিয়েছেন। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন ঘুর্ণিঝড় ইয়াসের ছোবলে বিধ্বস্ত হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে  গিয়ে কেন্দ্রের মোদী ও অমিত শাহকে তীব্র ভাষায় বিদ্ধ করেন। অভিষেক বলেন, বাংলার মাটিতে আজ প্রতিহিংসার রাজনীতি করছেন মোদী-অমিত শাহেরা। কিন্ত আপনারা আয়নায় নিজেদের মুখ দেখুন। আপনারা ভোটের পরেই যখন হেরে গিয়েছেন তখন থেকেই  বাংলা থেকে পালিয়ে গিয়েছেন। কিন্ত আমরাই বাংলার মানুষের পাশে আছি। মানুষের প্রয়োজনে আমরাই এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে যাচ্ছি। মোদী ও অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক বলেন, ভোটের সময় বাংলায় এসে আপনারা বড়ো বড়ো কথা বলে গিয়েছিলেন।


 ভোটের পর এখন দুর্যোগের সময় আপনাদের দেখা নেই কেন? করোনা আর ঘুর্ণিঝড় ইয়াসের কারণে  যখন বাংলার মানুষ কষ্টের মধ্যে আছেন তখন আর আপনাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। আসলে এটাই স্বাভাবিক। আপনারা হেরে গিয়ে বাংলা থেকে পালিয়ে যাবেন সেটাই বাস্তব। মুখে মিথ্যে কথার ফুলঝুরি আপনারা যে ভোটের আগে বাংলায় এসে ছুটিয়েছিলেন তা বুঝতে অসুবিধা হয়নি বাংলার মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে সবসময়ই অসহায় মানুষের পাশে থাকবেন, এটাই ধ্রুব সত্যি। তিনি একদিকে যেমন দুর্যোগ মোকাবিলার আপ্রাণ চেষ্টা করছেন, তেমনি তিনি রাজ্যে করোনা মোকাবিলার ক্ষেত্রেও মেরুদন্ড সোজা করে লড়াই চালিয়ে যাচ্ছেন।


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.