ভুয়ো করোনা রিপোর্ট তৈরি চক্রের মূল পান্ডা গ্রেফতার - The News Lion

ভুয়ো করোনা রিপোর্ট তৈরি চক্রের মূল পান্ডা গ্রেফতার

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযানে ভুয়ো করোনা রিপোর্ট তৈরি চক্রের মূল পান্ডা গ্রেফতার। ধৃতের নাম ইন্দ্রজিৎ কুমার(৪৮)। রাজ্য গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয় ১৬ই জুন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কল্যাণ খান ও মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান শহরে একটি চক্র চলছে। ল্যাবের নাম ও ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্টদের স্বাক্ষর নকল করে মনগড়া কোভিড রিপোর্ট দিয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছে। 


কমিশনারের নির্দেশে বিষয়টির তদন্তে নামে গোয়েন্দা বিভাগ। শিবমন্দির এলাকায় একটি ভাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চক্রের মূল পান্ডাকে। তার কাছ থেকে মিলেছে ইউনিভার্সাল ল্যাবের নাম লেখা কাগজে চার রুগীর রক্ত পরীক্ষার রিপোর্ট, ওই ল্যাবের নামেই জাল করেই ফাঁকা কিছু লেখার প্যাড। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে চিকিৎসকদের তরফ থেকে শহরবাসীকে সচেতন করা হচ্ছে যাতে তারা সরাসরি স্বাস্থ্য দপ্তরের স্বীকৃত প্রাপ্ত ল্যাবের সঙ্গে যোগাযোগ করেন। ল্যাবের নির্দিষ্ট পরিচয় ছাড়া কোনোরকম সোয়াব বা রক্ত সংগ্রহ করা ব্যক্তির সাথে মানুষ যাতে যোগাযোগ না করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.