মেদিনীপুরে বিনামূল্যে সেফ হোম পরিষেবা শুরু
দি নিউজ লায়ন; মেদিনীপুরে বিনামূল্যে সেফ হোম পরিষেবা শুরু। এই সেফ হোম তৈরি করে নজির সৃষ্টি করেছে মেদিনীপুরের বণিক সমাজ। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর উদ্যোগে মেদিনীপুরের "শ্যামসঙ্ঘ" ভবনে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেফহোম পরিষেবা। বুধবার এই পরিষেবার ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন, রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল, চেম্বার অফ কমার্সের সভাপতি উদয়রঞ্জন পাল, সম্পাদক চন্দন বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সম্পাদক চন্দনবসু জানান, সামাজিক দায়বদ্ধতার তাগিদেই তাঁরা এই কাজে ব্রতী হয়েছেন। এই সেফহোমে করোনা পজিটিভ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের বাড়ি থেকে নিয়ে আসা এবং সুস্থ হলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া, রোগীদের অক্সিজেন পরিষেবা, নিরামিষ খাবার দেওয়া এবং ২৪ ঘন্টা ডাক্তার ও নার্সের পরিষেবা দেওয়া হবে।যার ফলে সেফ হোমে ভর্তি থাকা করোনারোগীদের অসুবিধার মধ্যে পড়তে হবে না।

Post a Comment