ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক - The News Lion

ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক


দি নিউজ লায়ন;  বসিরহাট মহকুমার সন্দেশখালির ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন বিধায়ক। আজ বুধবার দুপুর ২.৩০ নাগাদ হেলিকপ্টারে করে এসে ধামাখালি নামলেন। তারপর নদীপথে রায়মঙ্গল, কালিন্দী, কলাগাছি নদীপথে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকা গুলি এরপর রামপুর হাই স্কুলে ত্রাণশিবিরে গিয়ে দুর্গত মানুষদের সঙ্গে কথা বললেন পাশে থাকার আশ্বাস দিলেন তাদের হাতে ত্রাণ তুলে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেক বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথার পুনরাবৃত্তি করে জানিয়েছেন ঘূর্ণি ঝড় কবলিত এলাকায় ভঙ্গুর বাঁধ সমস্যার সমাধানে চিরস্থায়ী সমাধান খুঁজতে টাস্ক ফোর্স গঠন করা হবে। স্থায়ী সমাধানের লক্ষ্যর কথা জানান অভিষেক বন্দোপাধ্যায়।


এর আগেই পাথরপ্রতিমা থেকে আসার পথে আলাপন বন্দোপাধ্যায় নিয়ে আলাপ চারিতায় বিতর্ক উসকেদিয়ে অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করতে হলে প্রথমেই তা লাগু করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রী, প্রধানমন্ত্রী, আর নির্বাচন কমিশনের আধিকারিক দের বিরুদ্ধে।  করানো অতিমারী কে আরও ভয়াবহ করে তোলার জন্য এদিন তিনি স্বরাস্ট্র মন্ত্রী,প্রধানমন্ত্রী আর নির্বাচন কমিশনের আধিকারিকদের দায়ী করে বলেন আলাপন বন্দোপাধ্যায়কে দায়ী করার আগে তাঁরা নিজের মুখ আয়নায় দেখুন...


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.