বুড়ি তোর্সা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করলেন পরেশ চন্দ্র অধিকারী - The News Lion

বুড়ি তোর্সা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করলেন পরেশ চন্দ্র অধিকারী

 


দি নিউজ লায়ন;    মাথাভাঙা দুই নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের সাউদের বস এলাকায় বুড়ি তোর্সা নদীতে বেশ কিছু দিন ধরেই ভাঙন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেখানে বাঁধ নির্মাণ করে ভাঙ্গন প্রতিরোধের দাবি জানিয়ে আসছেন। আর সেই খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান পরেশ বাবু। পরিদর্শনের পর ভাঙ্গন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সেচ দফতরের আধিকারিকদের সাথে কথা বলবেন বলেও আশ্বাস দেন তিনি।


বর্ষাকালে কপালে চিন্তার ভাঁজ পড়ে মাথাভাঙা দুই নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের সাউদের বস ও দ্বারিকামারি এলাকার বুড়ি তোর্সা নদীর পাড়ের এলাকার বাসিন্দাদের। বর্ষার প্রবল জলের তোড়ে প্রতিবছর ঘরবাড়ি সহ কৃষি জমি নদীগর্ভে চলে যায়। সেই কারণে ওই এলাকার বাসিন্দারা জমি বাঁচাও বাড়ি বাঁচাও কমিটি তৈরি করে জেলাশাসক ও প্রাক্তন মন্ত্রী তথা এলাকার প্রাক্তন বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন সহ বিভিন্ন স্থানে আবেদন নিবেদন করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এদিন ওই এলাকায় মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী কে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ফের কমিটির পক্ষে বাঁধ তৈরীর জন্য আবেদন জানানো হয়।


নদী ভাঙ্গন পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান, ভাঙ্গনরোধে এই এলাকায় একটি পারবাঁধ নির্মাণের জন্য সেচ দপ্তরের সঙ্গে কথা বলব এবং যত তাড়াতাড়ি সম্ভব পারবাঁধ নির্মাণের আপ্রাণ চেষ্টা করব। উল্লেখ থাকে যে বিধানসভা ভোটের সময় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন ভোটের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটে জয়ী হলে এখানে পার বাঁধ নির্মাণ করার সবরকম চেষ্টা করা হবে। কিন্তু ভোটের তিনি জয়ী হতে পারেননি। তারপরেও মন্ত্রীসহ তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ছিলেন তিনি। তিনিও পারবাঁধ তৈরীর জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.