গোসাবায় মদন মিত্রের উদ্যোগে ইয়াসে ক্ষতিগ্রস্ত অসহায় প্রায় ৫০০ জন পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল
দি নিউজ লায়ন; বুধবার বিকালে গোসাবা বিডিও অফিস প্রাঙ্গন মাঠে মদন মিত্রের উদ্যোগে ঘূর্ণিঝড় ইয়াশে ক্ষতিগ্রস্ত অসহায় প্রায় ৫০০ জন পরিবার কে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।ফলে খুশি ইয়াশে ক্ষতিগ্রস্তরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবার বিডিও সৌরভ মিত্র, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক, জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল প্রমূখ।এদিন কামারহাটি কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন শিশু ও মহিলাদের বস্ত্র, চাল, ডাল,সরষের তেল,গুড়ো দুধ, মাস্ক,স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী।
অনুষ্ঠানে বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাজিসিয়ন নন,মমতা ব্যানার্জি কোনও জাদু দন্ডের দ্বারা কিছু পাল্টাতে পারেন না।কিন্তু মমতা ব্যানার্জি যেটা পারেন--এর আগে গোসাবার স্লোগান ছিল লুঠ দাঙ্গা সরকার আর নেই দরকার।খুন ঠান্ডা সরকার ,আর নেই দরকার।মমতা স্লোগান পাল্টে দিয়ে বলেন-মা বোনেরা বলুন না,আপনাদের কি দরকার,এতো দরজায় হাজির দুয়ারে সরকার।পাশাপাশি এদিন তিনি গোসাবা বিডিও অফিস ভবনে বিডিও,বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে ইয়াশে বিষয় নিয়ে একটি বৈঠক করেন।

Post a Comment