করোনা আবহে সবথেকে বড় উপহার নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কি সেই উপহার
দি নিউজ লায়ন; করোনা আবহে সবথেকে বড় উপহার নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এক স্বেচ্ছাসেবী সংস্থাকে রাজী করিয়ে বাঁকুড়া শহরেই তিনি চালু করতে চলেছেন কুড়ি বেডের কোভিড কেয়ার সেন্টার। সঙ্গে দুয়ারে অক্সিজেন ও টেলি মেডিসিন পরিসেবা। তিনি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী। আজ থেকে ঠিক এক মাস আগে ২ মে বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানার কাছে ভোটে পরাজিত হয়ে মনে একরাশ দূঃখ নিয়ে ফিরেছিলেন কলকাতায়। বাঁকুড়া তাঁকে ফিরিয়ে দিলেও বাঁকুড়াকে ছাড়েননি সায়ন্তিকা।
তাই গত এক মাসে বেশ কয়েকবার তিনি বাঁকুড়ায় এসেছেন ঠিকই কিন্তু এবার তাঁর আসা খানিকটা স্পেশাল। কারন করোনার বাড় বাড়ন্তে বাঁকুড়ার একটা বড় অংশের মানুষ যখন সামান্য চিকিৎসার আশায় ছুটে বেড়াচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে, একের পর এক হাসপাতাল যখন উপচে পড়ছে রোগীর চাপে তখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার মানুষের জন্য বয়ে আনলেন সুখবর। একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে রাজী করিয়ে বাঁকুড়ার আইলাকুন্দি সেফ হোমকে তিনি বদলে দিতে চলেছেন কোভিড কেয়ার সেন্টারে। যেখানে কুড়িটি বেডে শুধু করোনা আক্রান্তরা চিকিৎসা পরিসেবাই পাবেন তাই নয় সঙ্গে থাকছে দুয়ারে অক্সিজেন ও টেলি মেডিসিনের ব্যবস্থাও।
মঙ্গলবার বাঁকুড়ার তৃনমূল ভবনে দলের মুখপাত্র দিলীপ আগরওয়াল ও বাঁকুড়ার পুরপ্রশাসক সদস্য অলকা সেন মজুমদার ও গৌতম দাস কে সাথে নিয়ে সেই কোভিড কেয়ার সেন্টারের ঘোষণা করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরে আইলাকুন্দিতে এতদিন ধরে চলে আসা সেফ হোম পরিদর্শন করেন তিনি। পরে তিনি বলেন, আমি বাঁকুড়ার মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আজ থেকে ঠিক একমাস আগে একরাশ কষ্ট নিয়ে ফিরেছিলাম কলকাতায়। আজ বাঁকুড়ার মানুষের জন্য কিছু করতে পেরে সেই কষ্ট অনেকটা লাঘব হল।

Post a Comment