কাঁথি ৩ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাসকে সরিয়ে নতুন সভাপতি হলেন মিতারানী সাউ
দি নিউজ লায়ন; বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ট পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাসকে সরিয়ে নতুন সভাপতি হলেন মিতারানী সাউ।এই পঞ্চায়েত সমিতির ২৪টি আসন।সবকটি আসনেই পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল প্রার্থীরা জয় লাভ করেন ।পঞ্চায়েত সমিতির সভাপতির আসন মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তৎকালীন তৃনমুল নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রীর ঘনিষ্ট কৃষ্ণা দাসকে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত করা হয় ।২০১৩-২০১৮ সাল অবধি এই পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বায়িত্বে থাকা বিকাশ বেজ সহ সভাপতি নির্বাচিত হন ।আর এই পাঁচ বছর সহ সভাপতির দ্বায়িত্ব পালনকারী মিতারানী সাউকে শিক্ষা কর্মাধক্ষ নির্বাচিত করা হয় ।এই নিয়ে সেই সময় থেকেই স্থানীয় তৃনমূল নেতৃত্বের মধ্যে ক্ষোভ থাকলেও শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীদের নির্দেশ উপেক্ষা করার সাহস দেখাতে পারেনি তৎকালীন তৃনমূল নেতৃত্ব।
তবে আড়াই বছর পর নিজেদের পছন্দ মত পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত করলেন তাঁরা। প্রসঙ্গত ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস।সোস্যাল মিডিয়ায় দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা মুলক পোস্ট প্রায় নিয়মিত আপলোড করতেন।
তৃনমূল নেতৃত্বের অভিযোগ বিধানসভা নির্বাচনের সময় উত্তর কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারেও তাঁকে দেখা গেছে।এর পর নির্বাচন জিতে ফের ক্ষমতায় আসার পরে মে মাসের শেষের দিকে দলের নির্দেশ মত কৃষ্ণা দাসের বিরুদ্ধে অনাস্থা আনেন এই পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা।২৪ জনের মধ্যে ২১ জন সদস্য সেই ভোটাভুটিতে যোগ দিয়ে কৃষ্ণা দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন । মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভা কক্ষে ২১ জন পঞ্চায়েত সমিতির সদস্যের ভোটাভুটিতে সভাপতি নির্বাচন হয়। সর্বসম্মতি ক্রমে মিতারানী সাউকে সভাপতি বেছে নেন তাঁরা।
নতুন সভাপতিকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানান পঞ্চায়েত সমিতির সদস্যরা।
Post a Comment