ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক এর ছত্রী অঞ্চল দখল করল তৃণমূল
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে শুক্রবার অনাস্থা প্রস্তাব নিয়ে ছত্রী গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিডিও অফিসের এক আধিকারিকের উপস্থিতিতে ভোটা ভুটি হয়। ভোটাভুটিতে ৬ জন ভোট দেয়।যার ফলে অনাস্থা প্রস্তাব পাস হয়। মোট আটটি আসনের মধ্যে ৬ জন অনাস্থার পক্ষে ভোট দেন । প্রধান সহ একজন না থাকায় ছত্রী গ্রাম পঞ্চায়েতের দখল করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা যায় যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মোট আটটি আসনের মধ্যে ৬ টি আসনে জয়লাভ করে বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।
যার ফলে বিজেপির অজয় মাহাতো ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান হয় । সম্প্রতি বিজেপি ছেড়ে তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যার ফলে বিজেপির ৬ থেকে ৩ কমে হয় তিনজন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দুই থেকে তিনজন বেড়ে হয় পাঁচজন। যার ফলে তৃণমূল কংগ্রেস বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাসমণি সরেন তার অনুগামীদের নিয়ে স্থানীয় চুনপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন গোপীবল্লভপুর এর বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো ,সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। যার ফলে ছত্রীগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হয় ৬ জনএবং বিজেপির ৬ থেকে চারজন কমে হলো ২জন। তাই শুক্রবার অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর প্রশাসনের নির্দেশ মেনে কয়েকদিনের মধ্যে প্রধান নির্বাচন করা হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment