অবৈধ সম্পর্ক জানতে পেরে স্ত্রী’র প্রেমিক কে ছাতা দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী - The News Lion

অবৈধ সম্পর্ক জানতে পেরে স্ত্রী’র প্রেমিক কে ছাতা দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ফকিরতোকিয়া গ্রামে অবৈধ সম্পর্ক জানতে পেরে স্ত্রী’র প্রেমিক কে ছাতা দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।মৃতের নাম শম্ভু মন্ডল(৫২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে ফকিরতোকিয়া গ্রামের বাসিন্দা সোনা সরদার এর স্ত্রী পুষ্প সরদারে সাথে সরবেড়িয়া জেলে পাড়ার বাসিন্দা  শম্ভু মন্ডলের সম্পর্ক গড়ে ওঠে।সেই সম্পর্কের কথা গোপনে জানতে পারে সোনা সরদার।ঘনিষ্ট সম্পর্কের কথা জেনে যাওয়ার পর থেকেই সরদার দম্পতির মধ্যে প্রতিনিয়ত ঝগড়া ঝাটি চলতো এমনি অভিযোগ।স্বামীর নজর এড়িয়ে শম্ভু মন্ডলের সাথে ঘনিষ্ট সম্পর্কে লিপ্ত হত ওই গৃহবধু।


অন্যান্যদিনের মতো ওই গৃহবধুর স্বামী বাইরে গিয়েছিলেন কাজে।এদিন সোনা সরদার ঘরে না থাকার কারনে সেই সুযোগে শম্ভু মন্ডল সোনা সরদারের ঘরে ঢোকে এবং গৃহবধূর  ঘনিষ্ট অবস্থায় মেলামেশা করতে থাকে অভিযোগ।হঠাৎই ওই সময় গৃহবধুর স্বামী বাড়িতে ফিরে আসলে ধরা পড়ে যায় ঘনিষ্ট সম্পর্কের কথা।সেই মুহূর্তে স্ত্রী অবৈধ সম্পর্কের কথা জেনেই স্ত্রীর প্রেমিক শম্ভু মন্ডল কে ছাতা দিয়ে বেধড়ক মারধোর করে সোনা সরদার।মাথায় একাধিকবার ছাতার বাঁট দিয়ে আঘাত করায় গুরুতর জখম হয়ে মাটিতে লাগায় লুটিয়ে পড়ে প্রেমিক।ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমিকের।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার প্রথমে মঠেরদিঘি হাসপাতালে নিয়ে যায়।


সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্ত জন্য মর্গে পাঠায়।এই ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী সোনা সরদার কে গ্রেফতার করে এবং ধৃতের স্ত্রী পুষ্প সরদার কে আটক করে।পুলিশের জেরায় ধৃত স্বীকার করে নেয় স্ত্রী অবৈধ সম্পর্ক দেখে উত্তেজিত হয়ে ছাতা দিয়ে মারধর করে শম্ভু মন্ডল কে।পুলিশ জানান এক গৃহবধূ অবৈধ সম্পর্ক জেরে এক ব্যক্তির মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।মূল অভিযুক্ত গৃহবধূর স্বামী কে গ্রেফতার করা হয়েছে এবং গৃহবধূ কে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.