বিজেপির ৪০ পরিবারকে সবুজ রসগোল্লা খাইয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে ঘরে ফেরাল তৃণমূল - The News Lion

বিজেপির ৪০ পরিবারকে সবুজ রসগোল্লা খাইয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে ঘরে ফেরাল তৃণমূল


দি নিউজ লায়ন;     বিজেপির ৪০ পরিবারকে সবুজ রসগোল্লা খাইয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে ঘরে ফেরাল তৃণমূল। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  নতুন ডাঙ্গা এলাকার  এই পরিবারগুলি বিজেপিতে গিয়েছিলেন শ্রী রাম সিং এর নেতৃত্বে বহু পরিবার বিজেপিতে গিয়ে ছিল। 2021 নির্বাচনে বিজেপি বিপুল ভোটে পরাজিত হয়। তারপরেই বহু বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুরের ব্লক সভাপতি সুজিত মুখার্জি চল্লিশটি পরিবারকে ঘরে ফেরান। শ্রী রামসিং জানান বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন।


 তারা তৃণমূলে থাকবেন। শুক্রবার মিষ্টি খাইয়ে ঘরছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখার্জি। ঘরছাড়া বিজেপি পরিবারগুলির ঘরে ফেরার পর আর যাতে করে কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজরদারি চালাবে তৃণমূলের কর্মীরা বলে জানান ব্লক সভাপতি। খুশি ঘরে ফিরে সে সমস্ত পরিবারগুলির। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি আরো বহু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.