নন্দীগ্রামে ত্রাণ পৌঁছে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র - The News Lion

নন্দীগ্রামে ত্রাণ পৌঁছে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র

 


দি নিউজ লায়ন;  ইয়াস ও ভরা কোটালের জেরে প্রভাবিত হয়েছে পূর্ব মেদিনীপুরের বহু এলাকা। এরমধ্যে রয়েছে নন্দীগ্রামও।  বন্ধুদের সহযোগিতায় মঙ্গলবার নন্দীগ্রামে ত্রাণ পৌঁছে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র। পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় এখনো ত্রাণ পৌঁছায় নি। এই রকম একটি বিছিন্ন জনপদ তৃতীয় খন্ড জলপাই।


 নন্দীগ্রামের  ভূমিপূত্র সমাজকর্মী  সৈকত শাসমল এবং তাঁর টীমের ব্যবস্থাপনায় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ত্রাণ পৌঁছে গেলো ওই এলাকায়। সেখানকার দরিদ্র্য  দুর্গত পরিবার গুলির হাতে তুলে দেওয়া হলো এক সপ্তাহের দৈনন্দিন জীবনের খাদ্যসামগ্রী রান্নার প্রয়োজনীয় রসদ ও কাঁচামাল। পাশাপাশি কিছু পানীয় জলও তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.