কপিল দেবের অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ জয়ের ৩৮ বছর পূর্ন - The News Lion

কপিল দেবের অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ জয়ের ৩৮ বছর পূর্ন

  


দি নিউজ লায়ন;    ২৫ শে জুন, ১৯৮৩ সাল, ক্রিকেটের ইতিহাসের স্মরণীয় এক দিন। অন্যতম বৃহৎ এক অ্যাচিভমেন্টের সাক্ষী ছিল গোটা বিশ্ব । লর্ডসের মাঠে কপিল দেবের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ জিতেছিল ভারত। শুধু সাধারণ জয় নয়, ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হয়েছিল ১৯৮৩ এর বিশ্বকাপ জয় এর পর থেকে। 




গত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল দেবের কঠোর লড়াই এবং শেষে ঐতিহাসিক লর্ডসে হাতে ট্রফি তুলে নেওয়া, আজও জাতীয় স্তরের প্লেয়ারদের মনোবল  জুগিয়ে যাচ্ছে।ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড ভারতকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ওপেনার সুনীল গাভাস্কার আউট হন মাত্র ২ রানে। ৬০ ওভারের মধ্যে ৫৪.৩ ওভারে ১৮৩ রানে অলআউট হয় ভারত।


এরপর প্রতিপক্ষের ব্যাটিংয়ে ভিভিয়ান রিচার্ডসের ভুল শটই খেলায় আনে নতুন মোর।  ৬৬ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তখনও দরকার ১১৭ রান। আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ । ১৪০ রানে অলআউট ক্যারিবিয়ান ব্রিগেড। এরপর আরও ২৮ বছর পর ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। ১৯৮৩ এর বিশ্বকাপ জয়ের আজ ৩৮ বছর পূর্ন হল। দিনটিকে স্মরণীয় করে রাখতে টুইটারে উদযাপনের ঝর ওঠে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.