সদ্য ভাজপায় যোগ দেওয়া ধ্যানেশ নারায়ন গুহর গাড়ির চালককে আগ্নেয়াস্ত্র,গুলি সহ গ্রেপ্তার
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার রাতে গাইঘাটার ঢাকুরিয়া এলাকা থেকে সদ্য ভাজপায় যোগ দেওয়া ধ্যানেশ নারায়ন গুহর গাড়ির চালককে আগ্নেয়াস্ত্র,গুলি সহ গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃত চালকের নাম দেবব্রত বিশ্বাস।নাকা চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।গাড়ির ভিতর থেকেই দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।ধৃতকে শুক্রবার বনগাঁ আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে ধ্যানেশ নারায়ন গুহর কথাতেই আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিলেন বলেই পুলিশি জেরায় স্বীকার করেছে ধৃত গাড়ির চালক।এদিকে বিজেপি নেতা ধ্যানেশ নারায়ন গুহও পলাতক।তার খোজে তল্লাশি চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ।
ধ্যানেশ নারায়ন গুহ গাইঘাটা কেন্দ্রে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।গাইঘাটা শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধ্যানেশের স্ত্রী কনা গুহ। ধ্যানেশ দল ছাড়লেও তার স্ত্রী কনা গুহ তৃণমূলেই রয়েছেন।কিন্তু সম্প্রতি তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনে।আগামী ২৫ জুন শিমুলপুর পঞ্চায়েতে আনাস্থা ভোট হওয়ার কথা।তৃণমূলের অভিযোগ অনাস্থা ভোটে অশান্তি তৈরী করার জন্যই গাড়ির চালককে দিয়ে আগ্নেয়াস্ত্র আনছিল।কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে। গাইঘাটা থানার পুলিশ সুত্রে জানা গেছে বৃহস্পতিবার৷ রাতে গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকায় কোভিড পরিস্থিতিতে নাকা চেকিং চলছিল।সেই সময় বনগাঁ থেকে ঠাকুরনগরের দিকে যাওয়া একটি স্করপিও গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়।গাড়িটিকে আটকায় পুলিশ।
গাড়িতে ছিল ধ্যানেশ নারায়ণ গুহর গাড়ির চালক দেবব্রত বিশ্বাস। পুলিশের তল্লাশিতে গাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় দুটি আগ্নেয় অস্ত্র এবং দুটি কার্তুজ। এরপরেই দেবব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদ করার সময় দেবব্রত স্বীকার করে ধ্যানেশ নারায়ণ গুহর কথাতেই সে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল।পুলিশ জানিয়েছে এদিন আদালতে তোলা হলে দেবব্রত বিশ্বাসকে তিন দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দেন বিচারক।

Post a Comment