জলে ডুবে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর
দি নিউজ লায়ন; মঙ্গলবার জলে ডুবে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার রানী সরাই গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায় ।মৃত ছাত্রের নাম বিজয় মাহাল। তার বয়স ১৬ বছর । তার পরিবার সূত্রে জানা যায় যে সে গরু চরাতে মাঠে গিয়েছিল। মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বাঘুই খাল পড়ে। বাঘুই খাল পেরোনোর সময় সে জলে ডুবে যায়।
গরু গুলি বাড়ি ফিরে এলেও বিজয় বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি করে । মঙ্গলবার রাতে ওইখাল থেকে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠায় । সম্ভবত বৃষ্টির জন্য ওই খালে জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে সে ভেসে যায়। যার ফলে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই ঘটনার ফলে এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment