বেসরকারি হাসপাতালে কোভিড রুগীর সঙ্গে পাশবিক অত্যাচার - The News Lion

বেসরকারি হাসপাতালে কোভিড রুগীর সঙ্গে পাশবিক অত্যাচার

 


দি নিউজ লায়ণ;     কোভিড রুগীর সঙ্গে পাশবিক অত্যাচারের অভিযোগ দায়ের জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিককে। জানা গিয়েছে শিলিগুড়ির হিলকার্ট রোডের এক বেসরকারি হাসপাতালে রুগীকে হাত পা বেঁধে রাখার অভিযোগ ওঠে। ভাইরাল হয় একটি ভিডিও। এমনকি বেসরকারি হাসপাতালের নার্সদের বিরুদ্ধে রুগীকে মারধোরের অভিযোগ করে পরিবার। এরপরই বুধবার রুগী পরিবারের তরফে জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য জানান টাস্ক ফোর্স তদন্তে নেমেছে। দ্রুত ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.