কোভিড আক্রান্ত বাড়ি ও ক্লাব হাসপাতাল সংলগ্ন কিছু দোকান স্যানিটাইজেশন করা হল - The News Lion

কোভিড আক্রান্ত বাড়ি ও ক্লাব হাসপাতাল সংলগ্ন কিছু দোকান স্যানিটাইজেশন করা হল

 


দি নিউজ লায়ন;   রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে শান্তিপুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের উদ্দ্যোগে শান্তিপুর বড়বাজার,শ্যামচাঁদ মন্দির,নোয়াখালী পাড়ার কিছু কোভিড আক্রান্ত বাড়ি ও ক্লাব,বারোয়ারি,বড়গোস্বামী পাড়ার কিছু কোভিড আক্রান্ত বাড়ি ও ক্লাব,বারোয়ারি ও হাসপাতাল সংলগ্ন কিছু দোকান স্যানিটাইজেশন করা হয়েছে,ও শান্তিপুর হাসপাতালের সামনের দুজন কোভিডযোদ্ধা অ্যাম্বুলেন্স চালকের হাতে পিপিই কিট তুলে দেওয়া হয়েছে।


সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রূপম পাল ও শান্তিপুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার রমাপ্রসাদ ভট্টাচার্য সহ সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যবৃন্দ। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রূপম পাল বলেন তৃণমূল ছাত্র পরিষদ মানুষের পাশে সবসময় থাকবে,এভাবেই আগামীতেও আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাবো।শান্তিপুর বিধানসভার অবজারভার রমাপ্রসাদ ভট্টাচার্য্য বলেন আমরা বিগত দিনের মতো আগামী দিনেও সুস্থ সমাজের লক্ষ্যে মানুষের পাশে ছিলাম,আছি,থাকবো।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.