ইয়াসের তাণ্ডবে বাক্স মৌমাছির মধু চাষে বিপুল ক্ষতি

দি নিউজ লায়ন; ইয়াসের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদীর নোনা জলে ভেঙেছে ভিটেবাড়ি, ক্ষতি হয়েছে চাষের জমি থেকে পুকুরের মাছ চাষ।এমনকি গৃহপালিত পশু রাখার গোয়াল ঘরটুকু ও আর নেই। এমনকি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলের দক্ষিণ কুমিরমারি,বাগদা পাড়া,মৃদ্দে পাড়া সহ বিভিন্ন গ্রাম গুলিতে বাক্স মৌমাছির মধু চাষে ক্ষতি হয়।ফলে মাথায় হাত মধু চাষীদের।সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মৌমাছি।আর এই মৌমাছি বাক্সে পালন করে তৈরি হচ্ছে মধু।সুন্দরবনে কয়েক হাজার মধু চাষী বাক্সের মাধ্যমে মধু চাষ করে চলে তাদের জীবিকা।
বর্তমানে সুন্দরবনের মধু রাজ্য বা দেশে নয়,বিদেশেও বেড়েছে এর চাহিদা।বিশেষ করে সুন্দরবনের খলসি,বাইন, কেওড়া সহ বিভিন্ন ম্যানগ্রোভ গাছের ফুলের মধুর চাহিদা হয়েছে দেশ বিদেশে।আর এই ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে তচনচ করে দিয়েছে মধু চাষের বাক্স গুলি।এমনকি নোনা জল ঢুকে মারা গিয়েছে মৌমাছি।কয়েক হাজার বাক্স ও মৌমাছি ইয়াসের তাণ্ডবে রক্ষা করতে পারিনি সুন্দরবনের মধু চাষীরা। নদীর জলে ভেসে গেছে মধু চাষের বাক্স গুলি।মধু চাষীরা জানান কিছু বাক্স আশেপাশে তারা কুড়িয়ে পেয়েছে। সেগুলো দিয়ে আর মধু তৈরির কাজ করতে পারবে না।
কারণ বাক্সগুলো অনেকটা ক্ষতি হয়ে গেছে। তাদের মধুর চাষের ওপরে নির্ভর করে রুজি রোজগার ।এক কথায় বলা যেতে পারে তা এখন বন্ধের মুখে। কিভাবে সেই মধুর বাক্সে আবার সংগ্রহ করবে কিভাবে বাক্সতে মৌমাছি দিয়ে মধু তৈরি করবে এখনও ভেবে উঠতে পারছেনা মধু চাষিরা। সবদিক থেকে সুন্দরবনের কুমিরমারি সহ বিভিন্ন অঞ্চলের মধু চাষিরা অসুবিধার সম্মুখীকে পড়েছে।ফলে বাক্সের মধ্যে মধু তৈরীর কাজ এক কথায় বলা যেতে পারে অথৈ জলে।কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঙ্কন মন্ডল জানান ইয়াসের তান্ডবে বহু মাধু চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে।তাদের চাষের বাক্স ও মৌমাছি নষ্ট হয়ে গেছে।
Post a Comment