পাখিদের পুর্নর্বাসনের অভিনব প্রয়াস
দি নিউজ লায়ন; পাখিদের কলকাকলি কালের বিবর্তনে গ্রাম এলাকায় কিছুটা শোনা গেলেও শহর এলাকায় তা স্বপ্নের মত। আর দেশীয় প্রজাতির পাখি চোখে দেখা তো কল্পনাতীত। তবে বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষ সংকটের কারনে প্রকৃতি থেকে হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। ঠিক সেই সময়ে হারিয়ে যাওয়া পাখিদেরকে ফিরিয়ে আনতে পাখির অভয়াশ্রম তৈরি করতে এক ব্যতিক্রমী উদ্যোগ।
জানা গিয়েছে, আমফানের স্মৃতি উসকে দিঘার সমুদ্র উপকূলে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াশ। আর সেই ইয়াশের তান্ডবে উপকূলবর্তী এলাকায় গাছ ভেঙ্গে পড়ায় পাখির বাসা ক্ষতিগ্রস্থ হয়েছে। এই কারনে পাখি ডিম পাড়তে পারে না। যাও পারে সেই ডিম এবং বাচ্চা নষ্ট হয়ে যায়। ফলে বংশ বিস্তার কমে যাওয়ায় দেশীয় পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপাতত ৫০টি কৃত্রিম পাখির বাসা বানিয়ে এলাকার বিভিন্ন গাছে বাঁধে পরিস্থিতি সামাল দিতে অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীদিনে এই কর্মসূচির উপর আরো জোর দেওয়া হবে। এদিন ২টি হরিতকি, ২টি বকুল,৪টি ছাতিম,৩টি লেবু ও ২টি পেয়ারা গাছে পাখির কৃত্রিম বাসা লাগানো হয়েছে। তাদের এই উদ্যোগ'কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Post a Comment