কেশপুরে বিজেপি ছেড়ে ৫০০ কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

কেশপুরে বিজেপি ছেড়ে ৫০০ কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৯ নম্বর অঞ্চলের আনন্দপুরে বিজেপি ছেড়ে প্রায় ৫০০ জন বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেশপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী ,তৃণমূল কংগ্রেসের নেতা ইমদাদুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ। 


বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বিজেপির ভাঙ্গন অব্যাহত। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া সকলের হাতে পতাকা তুলে দেওয়ার পর কেশপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন আগামী দিনে কেশপুর বিধানসভা এলাকায় বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না । বিজেপি সম্প্রদায়িক দল মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় ও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে । 


তাই বিধানসভা নির্বাচনের পর দলে দলে মানুষ ভুল বুঝতে পেরে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে তিনি বলেন আপনারা যে কোন প্রয়োজনে দলের নেতৃত্বর সাথে আলোচনা করে কাজ করবেন ।আমরা হৃদয় থেকে আপনাদের দলে গ্রহণ করলাম ।সবাই ঐক্যবদ্ধভাবে কেশপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.