বাকড়া গ্রামে উদ্ধার প্রায় ১০ ফুটের পাইথন - The News Lion

বাকড়া গ্রামে উদ্ধার প্রায় ১০ ফুটের পাইথন

 


দি নিউজ লায়ন;   বন্যপ্রাণ রক্ষায় সচেতনতার পরিচয় দিলেন বাকড়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের বাকড়া গ্রামের সিঙ্গারী খালের পাড়ে  মঙ্গলবার দুপুরে উদ্ধার হলো একটি প্রায় দশফূট লম্বা একটি বিশালাকার পাইথন সাপ। গ্রামের সাহসী ব্যক্তি গালু পাত্রের নেতৃত্বে অন্যান্য গ্রামবাসীদের চেষ্টায় সাপটি উদ্ধার হয়। 


গ্রামের যুবক বিশ্বজিৎ মহাপাত্র জানান,"এদিন সকালে গরু চরাতে গিয়ে গ্রামের দুই মহিলা লক্ষ্য করেন খাল পাড়ের খেজুর গাছে জড়িয়ে রয়েছে একটি বিশালকার সাপ।তাঁরা গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা গিয়ে পরিবেশ ও বনপ্রাণ সচেতনতার পরিচয় দিয়ে সাপটিকে উদ্ধার করেন।" ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার ও গ্রামবাসীদের সূত্রে প্রশাসন ও বনদ্প্তরের কাছে খবর যায়‌। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বনদপ্তরের কর্মীরা গ্রামে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। 


ওই পাইথন টি কে দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। এর আগে ওই এলাকায় এত বড় ধরণের পাইথন দেখা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান। গ্রামবাসীরা পাইথন টি কে না মেরে বন দপ্তরের হাতে তুলে দেয়।তাই বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের ধন্যবাদ জানানো হয় ।বনদপ্তর এর কর্মীরা ওই গ্রাম থেকে পাইথন টি কে উদ্ধার করে নিয়ে যায় এবং স্বাস্থ্য পরীক্ষার পর স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.