মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মালিগ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থী কে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে শ্রীমন্ত দাস নামে এক যুবককে। কিশোরীর বাবার ফুলের চাষ রয়েছে । তাঁর কাছ থেকে ফুল নিয়ে বিক্রি করতো ওই যুবক। সোমবার রাতে বাবা মা পাশের গ্রামে বিয়ে বাড়িতে যান। বাড়িতে ভাইয়ের সঙ্গে ছিলেন ওই কিশোরী।
পূর্ব পরিচয়ের সুযোগে রাতে বাড়িতে আসে ওই যুবক।অভিযুক্ত যুবক বলে ফুলের ঝুড়ি ছেড়ে গেছে ,সে ঝুড়ি টা নিতে এসেছে। কিশোরী দরজা খুলে দেয়। এরপর তাকে জোর করে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়।
পিংলা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই যুবককে মালিগ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে ।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধর্ষিতা মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে ।ওই এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। পিংলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment