বিজেপির প্রধান উপপ্রধান সহ কয়েক হাজার কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; লের জেলা নেতৃত্ব তাদের পাশে দাঁড়াচ্ছে না এই অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির হাওড়া গ্রামীণ জেলার একাংশ কর্মী। আর তার ঠিক একদিন পরেই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ কয়েক হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। মঙ্গলবার উলুবেড়িয়ার করাতবেড়িয়ায় এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি।
এদিন বিধায়ক বলেন মঙ্গলবার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত মন্ডল, উপপ্রধান দীপিকা মাইতি, সঞ্চালক তনুশ্রী হালদার, সিপিএমের সদস্য নুরকেশ বেগম সহ কয়েক হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। তিনি বলেন ১৬ আসনের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে তাদের আসন সংখ্যা বেড়ে হলো ৮ । সুতরাং আর কয়েক দিনের মধ্যেই বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যাবে।
অন্যদিকে প্রধান উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল জানান বিষয়টি দুর্ভাগ্যজনক। তিনি জানান বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃনমূল নানাভাবে এদের উপর চাপ দিচ্ছিল শেষ পর্যন্ত চাপের কাছে মাথা নত করে দিল এরা। যদিও তাঁর দাবি তনুশ্রী হালদার তৃণমূলে যোগ দেয়নি। তৃণমূল মিথ্যা দাবি করছে।

Post a Comment