তেল চুরির অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

তেল চুরির অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;   রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনায় সোমবার রাতে বাগনানের‌ গোপালপুর থেকে মঙ্গল ভৌমিক নামে এক যুবককে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃত যুবক বাগনান থানার ভিলেজ পুলিশ হিসাবে কর্মরত। 


ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে তেল চুরির ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করল। উলুবেড়িয়ার এসডিপিও অনিমেষ রায় জানান তদন্ত চলছে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।


প্রসঙ্গত বাগনানের নাওপালা এলাকায় রাষ্ট্রায়াত্ত তেল সংস্থার পাইপলাইন থেকে তেল চুরি করার অভিযোগে শুক্রবার রাতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা থেকে সুমন বন্দ্যোপাধ্যায় এবং কুসুম প্রধান ও পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে রঞ্জন বাকুলীকে গ্রেপ্তার করে। পরে যে তাদের জিজ্ঞাসাবাদ করে শনিবার যে ট্যাঙ্কারে করে তেল পাচার হত সেই ট্যাঙ্কারের চালক শেখ সাবীর এবং সোমবার ভিলেজ পুলিশ মঙ্গল ভৌমিক কে গ্রেপ্তার করল পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.