উদয়নারায়ণপুরে মাটি খুঁড়ে মিলল প্রাচীন লোহার বাক্স
দি নিউজ লায়ন; উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে রাধাকৃষ্ণ মন্দির পুনর্নির্মাণ করার জন্য মাটি খুঁড়তে বেরোলো পুরোনো লোহার তৈরী ধাতব বাক্স l বিধায়ক সমীর কুমার পাঁজা ও বি ডি ও প্রবীর কুমার সিটের উদ্যোগে এটি পেঁড়ো থানায় নিয়ে যাওয়া হয়েছে l যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি l
এটির সময়কাল ও পুরাতাত্বিক গুরুত্ব জানতে রাজ্য পুরাতত্ত্ব বিভাগে জানাচ্ছেন বি ডি ও l স্থানীয় সূত্রে জানা গিয়েছে খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরটি 100 বছরের পুরনো বলে দাবি গ্রামবাসীদের। জরাজীর্ণ মন্দিরটি সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্প্রতি। সেই গত মঙ্গলবার মন্দির সংলগ্ন এলাকায় খোঁড়াখুঁড়ির সময় উদ্ধার হয় লোহার তৈরি বাক্স। গোটা ঘটনায় গ্রামে হইচই পড়ে যায়। গুপ্তধন পাওয়া গিয়েছে এমনো রটে যায়। ভিড় করেন বহু গ্রামবাসি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক এবং ভিডিও। তাদের উদ্যোগে বাক্সটিতে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাক্সটি খোলা সম্ভব হয়নি। তাই তার মধ্যে কি আছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় এ ব্যাপারে স্থানীয় ইতিহাস বিশেষজ্ঞ এবং পুরাতত্ত্ববিদ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাদের পরামর্শ মতো বাক্সটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Post a Comment