ভার্চুয়ালি বিশ্ব যোগা দিবস পালন করবে হাওড়া ডাক বিভাগ - The News Lion

ভার্চুয়ালি বিশ্ব যোগা দিবস পালন করবে হাওড়া ডাক বিভাগ




দি নিউজ লায়ন ; ভার্চুয়ালি বিশ্ব যোগা দিবস পালন করার উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগের হাওড়া শাখা। বর্তমানে করোনা অতিমারিকালে ভার্চুয়ালি বিশ্ব যোগা দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার ২১ জুন বিশ্ব যোগ দিবস। প্রতি বছরের মতো এবছরও এই দিনটি পালন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ হাওড়া শাখা। এই বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ভিন্ন। 


এবার কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে 'বিশ্ব যোগ দিবস' ভার্চুয়ালি পালন করবে তারা। হাওড়া ডিভিশন অফিস সহ ২টি প্রধান ডাকঘর, ৯৪টি উপ-ডাকঘর, এবং ২৫০টি শাখা ডাকঘরে পালন করা হবে এই বিশেষ দিনটি। 'যোগাভ্যাস করুন, বাড়িতে থাকুন' এই থিমকে সামনে রেখেই পালন করা হচ্ছে এই বছরের অনুষ্ঠান। 


উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৫ সাল থেকে এই দিনটি সারা বিশ্বে পালন করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.