কীভাবে হবে বাতিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন? - The News Lion

কীভাবে হবে বাতিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন?

 


দি নিউজ লায়ন; 

মাধ্যমিকের মূল্যায়ন

 শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কীভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন করা হবে তা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের মূল্যায়ন হবে ৫০-৫০ ফর্মুলায়।  ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে।  কোনও পরীক্ষার্থী এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে  পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 


উচ্চমাধ্যমিকের মূল্যায়ন

এদিন সংসদের সভাপতি মহুয়া দাস জানান, উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়া চারটি বিষয়ের ৪০ শতাংশ নম্বর, এর সঙ্গে যোগ হবে ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ৬০ শতাংশ নম্বর এবং ‘দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে।  এক্ষেত্রেও কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনিও পরীক্ষায় বসার সুযোগ পাবেন।  তবে  পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল উচ্চমাধ্যমিক সংসদ। 

 ২৩ জুনের মধ্যে স্কুলগুলিকে পরীক্ষার নম্বর জমা দিতে হবে। সবাই সহযোগিতা করলে জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা যাবে বলে জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.