কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে পড়ল ‘গো ব্যাক’ পোস্টার
দি নিউজ লায়ন; কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে পড়ল ‘গো ব্যাক’ পোস্টার। পোস্টার পোস্টারে ছয়লাপ রাজ্য বিজেপি দফতর থেকে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনের রাস্তা। কলকাতা বিমানবন্দরের কাছের রাস্তাতেও পড়েছে পোস্টার।
এই পোস্টারে কোথাও লেখা ‘টিএমসি সেটিং মাস্টার’। আবার কোথাও বিজয়বর্গীয়ের ছবি দিয়ে নিচে লেখা ‘গো ব্যাক’। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Post a Comment