অনুমতি বিহীন ভ্যাকসিন শিবির বন্ধের নির্দেশ - The News Lion

অনুমতি বিহীন ভ্যাকসিন শিবির বন্ধের নির্দেশ

 


দি নিউজ লায়ন;  কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কান্ডের পর মেদিনীপুর ও খড়্গপুর শহরে হতে যাওয়া স্বাস্থ্য দপ্তরের অনুমতিবিহীন ভ্যাকসিন শিবির বন্ধের নির্দেশ দিলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন । সমাজ মাধ্যমে জানিয়ে অগ্রিম টাকা নিয়ে এই সপ্তাহ থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার দুই শহরে শিবির করার কথা ছিল একটি বেসরকারি সংস্থার ।


 ওই শিবিরে কোভিশিল্ড এর দুটি ডোজ দেওয়ার কথা জানানো হয়েছিল। রবিবার মেদিনীপুর সদরের ও খড়্গপুরের মহকুমা শাসক ও জেলা স্বাস্থ্য কর্তারা ওই সংস্থার কর্মকর্তাদের ডেকে পাঠিয়ে অনুমতি দেখতে চান। তাঁরা দেখাতে পারেন নি। তাই ওই সংস্থার কর্মকর্তাদের জানিয়ে দেন এই শিবির বন্ধ করতে হবে।

 

এদিন সংস্থার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের শিবির বন্ধ করার কথা জানিয়ে দেওয়া হয়। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও যাতে ওই ধরনের ভ্যাকসিন দেওয়ার শিবিরের আয়োজন কোন সংগঠন না করে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। তাই ওই দুটি শিবির বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.