সরকারি প্রকল্পের কাজ করা যায় কিনা তাই সরকারি জায়গা গুলি ক্ষতিয়ে দেখলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

সরকারি প্রকল্পের কাজ করা যায় কিনা তাই সরকারি জায়গা গুলি ক্ষতিয়ে দেখলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের রামেশ্বরপুর, হাতিলোট ,পাথরপাড়া ও বেলাসোল এলাকায় সরকারের অনেক জায়গা রয়েছে। সেই জায়গাগুলি খালি অবস্থায় পড়ে রয়েছে। তাই সরকারের ওই খালি জায়গা গুলিতে কোন সরকারি প্রকল্প এর কাজ করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য রবিবার শালবনি ব্লকের বিডিও প্রণয় দাস ও পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্য আধিকারিকরা ওই গ্রামগুলির ঘুরে সরকারি জায়গাগুলি ঘুরে দেখেন। 


সেই সঙ্গে তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীরাও ওই খালি জায়গা গুলিতে কোন যে কোন সরকারি প্রকল্প তৈরি করার দাবি জানান। তারা বলেন সরকারি জায়গা দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে। যদি কাজে লাগানো যায় তাহলে ওই এলাকার মানুষ  উপকৃত হবেন। তেমনি কোনো প্রকল্প তৈরি করা হলে তাতে বেকার সমস্যার  কিছুটা সমাধান হবে।রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন প্রশাসনিকভাবে জায়গাগুলি ঘুরে তারা দেখে গেলেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হবে।


 প্রশাসনের পক্ষ থেকে ওই খালি জায়গা গুলিতে কি কি প্রকল্পের কাজ করা যায় তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন যে রাজ্য সরকার ক্ষুদ্র ও কুটির শিল্প কে গুরুত্ব দিয়ে দেখছেন। তাই রাজ্য সরকারের পড়ে থাকা জায়গা গুলি কে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.