ডাকাতির ঘটনায় নাম জড়াল নিশীথ প্রামাণিকের
দি নিউজ লায়ন; ডাকাতির ঘটনায় নাম জড়াল কোচবিহারের ভাজপা সাংসদ নিশীথ প্রামাণিকের। 2009 এর 2 মে আলিপুরদুয়ারের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় অন্যতম জড়িত দুষ্কৃতী দীপক হরিজনকে চলতি মাসের 25 তারিখ কোচবিহার দিনহাটা মহকুমার ভেটাগুড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে।
জেরার মুখে দীপক জানিয়েছে গোটা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড নিশীথ প্রামানিক। তার ছকে দেওয়া প্ল্যানিং অনুযায়ী ডাকাতি হয়। তাঁর আরও দাবি শুধু এই একটি ডাকাতি নয় কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা জুড়ে একাধিক অপরাধমূলক কাজ হয়েছে এই নিশীথ প্রামানিক এর নির্দেশে। এ ব্যাপারে আরও তথ্য প্রমাণ জোগাড় করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ বলে সূত্রের খবর।
কোচবিহার জেলা তৃনমূল সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ মন্তব্য করে বলেন, নিশীথ প্রামানিক এর নামের সাথে প্রচুর অপরাধমূলক অভিযোগ জড়িয়ে রয়েছে। পাচার থেকে শুরু করে চুরি ডাকাতি এবং ব্ল্যাকমেইলিং পর্যন্ত। এই ঘটনায় তার বাইরে নয়। এই সমস্ত অভিযোগের কারণেই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও এ ব্যাপারে নিশীথ প্রামাণিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। জেলার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায়।

Post a Comment