ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য বিপ্লবী হেমচন্দ্র কানুনগো'র জন্মদিবস
দি নিউজ লায়ন; মেদিনীপুর শহরের কেরানীতলা মোড়ে শ্রদ্ধার সঙ্গে শনিবার সকালে পালিত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য বিপ্লবী হেমচন্দ্র কানুনগো'র জন্মদিবস।
ভারতের জাতীয় স্বাধীনতার প্রথম প্রতীক 'বন্দেমাতরম্' পতাকার রূপকার বিপ্লবী হেমচন্দ্র কানুনগো জন্মগ্রহণ করেছিলেন অখন্ড মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রাধানগর গ্রামে। অগ্নিযুগের সৈনিকদের তিনি বোমা তৈরি করতে শিখিয়েছিলেন।
প্রতিভা, চিন্তাভাবনা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠা হেমচন্দ্র কানুনগো রক্তের মধ্যেই ছিল। সেই কারনে প্রত্যন্ত গ্রামে জন্ম গ্রহণ করার পরেও, তৎকালীন দিনে বোমা তৈরির কৌশল জানার উদ্দেশ্যে ও শিক্ষা নিতে ১৯০৬ সালে ১৩ আগস্ট তিনি ইউরোপ যাত্রা করেন। শুধু বিস্ফোরক তৈরি করা শেখেননি, ইউরোপীয় ধারায় গুপ্ত সমিতি গঠন ও পরিচালনার পদ্ধতি বিষয়ে শিক্ষা নেন।বিপ্লবীর জন্মদিন বিষয়ে মতভেদ ছিল। কিন্তু সেই মতভেদ দূর করেন বিপ্লবীর পৌত্র রঞ্জিত কানুনগো । রঞ্জিত কানুনগো ২০২০ সালে মৃত্যুর পূর্বে এক সাক্ষাৎকারে বলেছিলেন বিপ্লবীর জন্মদিবস ১২ জুন, ১৮৭১।
সেই হিসেব মেনেই শনিবার, বিপ্লবীর ১৫১ তম জন্মদিবস পালন করলন মণীষী ফাউন্ডেশনের সদস্য শিক্ষক ও লেখক অমিত কুমার সাহু, শিক্ষক বিশ্বজিৎ সাহু, সমাজকর্মী প্রাণাশীষ মাল, পুলিশ আধিকারিক সুভাষ চন্দ্র, সহ আধিকারিক সুজিত পাল, শিক্ষক ও সমাজসেবী মনিকাঞ্চন রায়, সাংবাদিক বাপ্পা বর্ধন, শিল্পী শিক্ষক নরসিংহ দাস প্রমুখ।সকাল ৯ টা নাগাদ মেদিনীপুর শহরের কেরানিতলা মোড়ে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

Post a Comment