দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ - The News Lion

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

 


দি নিউজ লায়ন;    বেপরোয়াভাবে আসা দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। শুক্রবার রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার মাদিয়া ঘাট এলাকার রাজ্য সড়কে। রাতে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। দুই মোটর বাইক চালককে  রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। পুলিশ জানিয়েছে , হেলমেট বিহীন অবস্থায় ছিল দুটি মোটর বাইকের  চালক ।


 প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই জনের নাম নাসিম শেখ (২৫) এবং আবু বাক্কার (২৬)। তাদের বাড়ি মাদিয়া ঘাট চাঁদপাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ নাগাদ নাসিম শেখ মোটর বাইক চালিয়ে মানিকচক থানার শোভানগরের দিকে যাচ্ছিলেন। 


অপর দিক থেকে বাইকে করে আবু বাক্কার দ্রুতগতিতে আসছিলেন।  হঠাৎই মাদিয়া ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে মিলকি গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.