ট্রেনে ব্যাগ চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবকক - The News Lion

ট্রেনে ব্যাগ চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবকক

 


দি নিউজ লায়ন;  ট্রেনে ব্যাগ চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম শেখ বাদশা। বর্ধমান থানার হটুদেওয়ান এলাকায় ধৃতের বাড়ি। শনিবার সকালে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম থেকে জিআরপি তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি যাওয়া একটি মোবাইল উদ্ধার হয়েছে। জিআরপি জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার প্রশান্তিনগরের বাসিন্দা পিএমআর কামেশ্বরা রাও কয়েকমাস আগে গাজিপুর-কলকাতা এক্সপ্রেসে বিহারের পাটনা থেকে কলকাতায় আসছিলেন। 


শক্তিগড় স্টেশনে ট্রেন থেকে ট্রেনটি ছাড়া মাত্র এক যুবক তাঁর ব্যাগটি নিয়ে পালায়। ব্যাগে মোবাইল, ব্লু-টুথ যুক্ত স্পিকার, জামা-কাপড় ও অন্যান্য জিনিসপত্র ছিল। ট্রেনটি কলকাতায় পৌঁছালে তিনি জিআরপিতে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে অভিযোগটি বর্ধমান জিআরপিতে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.