গড়বেতায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দি নিউজ লায়ন; রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা কলেজ প্রাঙ্গণে গড়বেতা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।জানা গিয়েছে এই দিন দুই শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী, সহ-সভাপতি সুমন মন্ডল ,সাধারণ সম্পাদক শুভজিৎ বাগ সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যবৃন্দ।
এইদিন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই বৃক্ষরোপণ কর্মসূচি। তিনি আরো বলেন যে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

Post a Comment