জামবনিতে বজ্রাঘাতে মৃত ২ - The News Lion

জামবনিতে বজ্রাঘাতে মৃত ২

 


দি নিউজ লায়ন;   ঝাড়গ্রাম জেলার জামবনি  ব্লকের লালবাঁধ অঞ্চলের মুড়াকাটি  ও  কিশোরীপুর এলাকায় রবিবার বেলা তিনটার সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে এক মহিলা। মৃত দুইজনের মধ্যে একজন হলেন জামবনি থানার লালবাঁধ  অঞ্চলের মুড়াকাটি গ্রামের সুনীল মাহাতো, তার বয়স  ৩৬ বছর, মৃত অপরজন হলেন মদন রানা, তার বয়স ৪০ বছর, তার বাড়ি জামবনি থানার লালবাঁধ অঞ্চলের কিশোরী পুর গ্রামে। 


আহত মহিলার নাম প্রতিমা মাহাতো তার বয়স ৪০ বছর, তার বাড়ি জামবনি থানার মুড়াকাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে যখন রবিবার মাঠে বীজতলার জন্য তারা কাজ করছিল তখনই  মাঠে বাজ পড়ে।যার ফলে সুনীল মাহাতো ও মদন রানা বাজ পড়ে মাঠেই মারা যায়। 


প্রতিমা মাহাতো নামে এক মহিলা আহত হয়।তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি  হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে । তার অবস্থা সঙ্কটজনক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.